বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চলবে ৬ মে পর্যন্ত

ডিসি সম্মেলন শুরু, উঠছে ৪৯৮ প্রস্তাব

ডিসি সম্মেলন শুরু, উঠছে ৪৯৮ প্রস্তাব
ছবি: সংগৃহীত

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রোববার (৩ মে) শুরু হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত।

এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, গতবারের তুলনায় এবারের সম্মেলন এক দিন বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে। এতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা উন্নয়ন, স্থানীয় সরকার কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তথ্যপ্রযুক্তি ও ই-গভর্ন্যান্স, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশনদুর্নীতি দমন কমিশন-এর সঙ্গে কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

মোট ৩৪টি অধিবেশনের মধ্যে ৩০টি হবে কার্য-অধিবেশন এবং বাকি চারটি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা।

জেলা প্রশাসকদের পাঠানো এক হাজার ৭২৯টি প্রস্তাব থেকে বাছাই করে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, সড়ক-সেতু নির্মাণ, পর্যটন উন্নয়ন, আইন-বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকেই সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে।

সম্মেলনের অংশ হিসেবে ৩ মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং ৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।

#বাংলাদেশ_সংবাদ #ডিসি_সম্মেলন #উন্নয়ন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ডিসি সম্মেলন শুরু, উঠছে ৪৯৮ প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত