বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সেনাপ্রধান বলেন, সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এটিকে একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল।” এ সময় তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।