মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ভোটের সুযোগ নেই বলে দাবি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ যাবে: চিফ হুইপ

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এতে অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপসহ বিভিন্ন হুইপ, সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট পদ্ধতি সম্পর্কে নূরুল ইসলাম মণি জানান, ভোট হবে জাতীয় সংসদের ভেতরে। সংসদ সদস্যরা তাদের আসন, বিভক্তি নম্বর ও নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট দেবেন।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর পর দ্রুত সব ভোট সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে পরে ফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রমও সম্প্রচার করা যাবে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি গ্রহণযোগ্য হতেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এবং বিরোধী দল এটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায় না বলেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নূরুল ইসলাম মণি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিষয়টি কার্যকর রয়েছে।

#বাংলাদেশ_রাজনীতি #রাষ্ট্রপতি_নির্বাচন #সংসদ_রাজনীতি

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ যাবে: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এতে অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপসহ বিভিন্ন হুইপ, সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট পদ্ধতি সম্পর্কে নূরুল ইসলাম মণি জানান, ভোট হবে জাতীয় সংসদের ভেতরে। সংসদ সদস্যরা তাদের আসন, বিভক্তি নম্বর ও নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট দেবেন।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর পর দ্রুত সব ভোট সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে পরে ফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রমও সম্প্রচার করা যাবে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি গ্রহণযোগ্য হতেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এবং বিরোধী দল এটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায় না বলেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নূরুল ইসলাম মণি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিষয়টি কার্যকর রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত