বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে মিলল সাফল্য

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩২টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. মোজাম্মেল হক ওরফে মোজাম (৪৯) গ্রেপ্তার হয়েছেন। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল হকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি ও মাদক-সংশ্লিষ্টসহ মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিবি পুলিশের দাবি, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#ঠাকুরগাঁও #মাদকবিরোধীঅভিযান #ডিবিপুলিশ

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩২টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. মোজাম্মেল হক ওরফে মোজাম (৪৯) গ্রেপ্তার হয়েছেন। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল হকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি ও মাদক-সংশ্লিষ্টসহ মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিবি পুলিশের দাবি, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত