শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গিমাডাঙ্গা ইউনিয়নের আজিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মো. মোরসালিন (১৭), মোহাম্মদ রাকিব মোল্লা (২০), তামিম শেখ (১৫), আবির শেখ (১৮) ও মো. রইছ মোল্লা (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গিমাডাঙ্গা মুন্সির চর ও উত্তরপাড়া এলাকার মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে আজিমবাজার এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের স্বজনদের অভিযোগ, প্রায় ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে পাঁচজন আহত হন। মশিউর, নাহিদ, ইয়ামিন হোসেন পাম্পু ও রহিমসহ কয়েকজন হামলায় নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন হোসেন পাম্পু। তার দাবি, আগের একটি ঘটনার জেরে স্থানীয় বড়দের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ওই পক্ষের কয়েকজন আজিমবাজার এলাকায় এসে তাকে মারধরের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি একজনকে ঘুষি মারেন। তার সঙ্গে অন্য কেউ ছিল না এবং বড় ধরনের কোনো সংঘর্ষও ঘটেনি বলে দাবি করেন তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আজিমবাজারের মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#সংঘর্ষ #টুঙ্গিপাড়া #ফুটবলখেলা

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত