শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্মার্টফোনে মিলেছে জুয়ার আলামত

র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য আটক, ৪ ফোন উদ্ধার

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া রাখালবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া শাকিন এলাকার একটি আধাপাকা টিনশেড ঘরে অনলাইন জুয়া খেলার তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় র‍্যাবের দল।

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. মেহেদী হাসান (৩০) ও আবুল আমিন (২৮) নামে দুজনকে আটক করা হয়। র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বড়কাপন শাকিন এলাকায় অভিযান চালিয়ে মো. হায়াদ মিয়া (৩৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তাররা 1XBet, CV666-সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলত। উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Image

#র‍্যাব #সুনামগঞ্জ #অনলাইনজুয়া

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য আটক, ৪ ফোন উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া রাখালবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া শাকিন এলাকার একটি আধাপাকা টিনশেড ঘরে অনলাইন জুয়া খেলার তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় র‍্যাবের দল।

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. মেহেদী হাসান (৩০) ও আবুল আমিন (২৮) নামে দুজনকে আটক করা হয়। র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বড়কাপন শাকিন এলাকায় অভিযান চালিয়ে মো. হায়াদ মিয়া (৩৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তাররা 1XBet, CV666-সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলত। উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত