মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিবির অভিযানে মিলল মাস্টার চাবি ও মোবাইল ফোন

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ বাইক

ছবি : চেকপোস্ট

জয়পুরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল, মোটরসাইকেলের তালা ভাঙার মাস্টার চাবি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের নাদিম (২৫), নাকুড়গাছী গ্রামের সোহেল রানা (২২) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার রবিউল ইসলাম (২৪)।

ডিবি পুলিশ জানায়, পাঁচবিবি থানার লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একটি কালো রঙের মোটরসাইকেলসহ রবিউল ইসলাম ও নাদিমকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুড়গাছী এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত চারটি লোহার টি-আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

#জয়পুরহাট #ডিবিপুলিশ #মোটরসাইকেলচোর

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ বাইক

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল, মোটরসাইকেলের তালা ভাঙার মাস্টার চাবি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের নাদিম (২৫), নাকুড়গাছী গ্রামের সোহেল রানা (২২) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার রবিউল ইসলাম (২৪)।

ডিবি পুলিশ জানায়, পাঁচবিবি থানার লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একটি কালো রঙের মোটরসাইকেলসহ রবিউল ইসলাম ও নাদিমকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুড়গাছী এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত চারটি লোহার টি-আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত