মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কালেক্টরেট মাঠে তর্কের জেরে হামলা

জয়পুরহাটে ফুটবল দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র আহত

ছবি: চেকপোস্ট

জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌফিকুলের সঙ্গে একই এলাকার দুই কিশোর-পলাশ ও শফিক রাজের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে ওই মাঠ এলাকায় তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তৌফিকুলের ওপর হামলা চালায়।

আহত তৌফিকুল ইসলাম হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, স্কুল কর্তৃপক্ষ প্রথমে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#জয়পুরহাট #ছুরিকাঘাত #ফুটবল_দ্বন্দ্ব

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জয়পুরহাটে ফুটবল দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র আহত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌফিকুলের সঙ্গে একই এলাকার দুই কিশোর-পলাশ ও শফিক রাজের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে ওই মাঠ এলাকায় তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তৌফিকুলের ওপর হামলা চালায়।

আহত তৌফিকুল ইসলাম হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, স্কুল কর্তৃপক্ষ প্রথমে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত