জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার পেচুলিয়া গ্রামের জুয়েল রানা জিসান (২৩), একই গ্রামের হাসান আলী (২৭), মিশন খাসপাহুনন্দা গ্রামের সাজ্জাদ হোসেন (১৯), নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর গ্রামের নীরব বর্মন (২২) এবং রামরামপুর তেলিপাড়ার বায়েজিদ বোস্তামী (২০)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পশ্চিম পেচুলিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অনলাইনে জুয়ার আসর বসেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ডিজিটাল ডিভাইস ও মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছিল। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬