সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মীম আক্তার মৌ (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মীম আক্তার মৌ শান্তিপুর গ্রামের রাজধর আলীর মেয়ে এবং বাবুল মিয়ার স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী পুলিশের মাধ্যমে তার দেহ এবং সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ৪১ হাজার ৫৫০ টাকা নগদ এবং একটি স্যামসাং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৩ হাজার ৫০ টাকা।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবী ও ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় ডিবির এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জামালগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬