বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রাজধানীর ১৬ স্থানে খাবার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ মে (শনিবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

#বিএনপি #জিয়াউররহমান #খাবারবিতরণ

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রাজধানীর ১৬ স্থানে খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ মে (শনিবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত