বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাস্টার প্ল্যানে উন্নয়ন পরিকল্পনা

লাখাইয়ে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক অগ্রাধিকারকরণ ও তথ্য যাচাইকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইরাজ উদ্দীন। আলোচক হিসেবে জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে লাখাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় কোন সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপজেলার লক্ষীপুর-মোড়াকরি সড়ক, ভাদিকারা আর অ্যান্ড এইচ-ফান্দাউক বাজার সড়ক, মোড়াকরি ইউনিয়ন পরিষদ-লাখাই ইউনিয়ন পরিষদ সড়ক, লোকড়া-মাদনা বাজার সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া ভাদিকারা-মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ-মুড়িয়াউক বাজার ভায়া লক্ষীপুর-মোড়াকরি, উপজেলা হেডকোয়ার্টার থেকে মাদনা বাজার সড়ক এবং ভরপূর্নী থেকে সিংহগ্রাম হয়ে সুনেশ্বর আঞ্চলিক সড়ক নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় অংশ নেন উপজেলা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমের আওতায় ২০২৩ সাল থেকে কোর রোড নেটওয়ার্ক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রকল্পের আওতায় লাখাই উপজেলার ১১০টি গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিত করা হয়েছে, যা পর্যায়ক্রমে উন্নয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

#লাখাই_সংবাদ #গ্রামীণ_সড়ক_উন্নয়ন #এলজিইডি_প্রকল্প

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

লাখাইয়ে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক অগ্রাধিকারকরণ ও তথ্য যাচাইকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইরাজ উদ্দীন। আলোচক হিসেবে জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে লাখাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় কোন সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপজেলার লক্ষীপুর-মোড়াকরি সড়ক, ভাদিকারা আর অ্যান্ড এইচ-ফান্দাউক বাজার সড়ক, মোড়াকরি ইউনিয়ন পরিষদ-লাখাই ইউনিয়ন পরিষদ সড়ক, লোকড়া-মাদনা বাজার সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া ভাদিকারা-মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ-মুড়িয়াউক বাজার ভায়া লক্ষীপুর-মোড়াকরি, উপজেলা হেডকোয়ার্টার থেকে মাদনা বাজার সড়ক এবং ভরপূর্নী থেকে সিংহগ্রাম হয়ে সুনেশ্বর আঞ্চলিক সড়ক নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় অংশ নেন উপজেলা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমের আওতায় ২০২৩ সাল থেকে কোর রোড নেটওয়ার্ক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রকল্পের আওতায় লাখাই উপজেলার ১১০টি গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিত করা হয়েছে, যা পর্যায়ক্রমে উন্নয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত