রাঙামাটির লংগদু উপজেলার দীর্ঘদিনের জনদাবি নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বুধবার (২২ জুলাই) লংগদু উপজেলা সফরকালে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন শেষে তিনি এ আশ্বাস দেন।
সকালে লংগদুতে পৌঁছালে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা এমপি দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মান বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেন এমপি দীপেন দেওয়ান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক এলাকার মানুষের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি। সড়কটির কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা পান।
এ ছাড়া বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এদিকে কাপ্তাই লেকের পানির স্তর ধীরে ধীরে কমছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৩১ ফুট এমএসএল, যা বিপদসীমার ৫ দশমিক ৬৯ ফুট নিচে।
অন্যদিকে রাঙামাটির বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
উপজেলা দলীয় কার্যালয়ের সামনে ধুপশিল এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। ত্রাণের মধ্যে ছিল ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ কেজি লবণ।
ত্রাণ বিতরণ শেষে বিলাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ইসলাম বলেন, সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬