রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদে মিলাদুন্নবি (সা.

ঢাকায় জশনে জুলুসে মানুষের ঢল, মুখর রাজধানীর সড়ক

রাজধানীতে জশনে জুলুসের র‌্যালিতে ধর্মপ্রাণ মানুষের ঢল। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস। রোববার (২৩ আগস্ট) সকালে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

জুলুসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। বিভিন্ন রঙের ব্যানার, পোস্টার ও ইসলামী বাণী নিয়ে অংশগ্রহণকারীরা জুলুসে যোগ দেন।

মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হওয়া জুলুসটি তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় পুরো এলাকা ‘নারায়ে তাকবির’ ও ‘নারায়ে রিসালাত’ স্লোগানে মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা হামদ, নাতে রাসুল ও গজল পরিবেশন করেন।

উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা

জুলুসে প্রধান অতিথির বক্তব্যে পীর সাবির শাহ বলেন, উগ্রবাদ, সন্ত্রাস, অবিচার ও অন্যায় থেকে মানবসমাজকে মুক্ত করার জন্য ইসলামকে জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনি বলেন, ইসলামের নামে কোনো ধরনের উগ্রবাদ ও সন্ত্রাস সুফিবাদী সুন্নি মুসলমানরা সমর্থন করে না। শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার বক্তব্যে তিনি আরও বলেন, মহানবী (সা.) জাহেলিয়াতের অন্ধকার দূর করে মানবজাতিকে আলোর পথ দেখিয়েছেন। আল্লাহর এই মহান নিয়ামতের জন্য আনন্দ প্রকাশ করা ইমানের অংশ।

শ্যামলীতে মাহফিল ও আলোচনা

জুলুস শেষে শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা ও মাহফিল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ।

মাহফিলে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারীসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।

বক্তারা মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

#ঢাকা_সংবাদ #জশনে_জুলুস #ঈদেমিলাদুন্নবি

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ঢাকায় জশনে জুলুসে মানুষের ঢল, মুখর রাজধানীর সড়ক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত