রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

প্রথম সমাজকর্ম বিভাগের মাসুদ রানা

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের বই পাঠ প্রতিযোগিতার ফল প্রকাশ

ছবি : চেকপোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বই পাঠ প্রতিযোগিতা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন সমাজকর্ম বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা। দ্বিতীয় হয়েছেন একই বিভাগের মিমি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন সমাজকর্ম বিভাগেরই রোমা খাতুন।

এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেছেন যথাক্রমে সমাজকর্ম বিভাগের নাইমুর রহমান, মাজিদুর রহমান ও রিজান্তা ইষিতা, সিএসই বিভাগের মো. আতিক, ফিশারিজ বিভাগের ইব্রাহিম খলিল, গণিত বিভাগের মোস্তাকিম হোসেন এবং সমাজকর্ম বিভাগের রাবেয়া খাতুন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যেই এ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই ছিল প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ খুররম মুরাদ রচিত ‘সুবহে সাদিক’।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৩ হাজার টাকা, ক্রেস্ট ও উপহার। এছাড়া দ্বিতীয় থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য পর্যায়ক্রমে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার এবং একাদশ থেকে বিংশতম স্থান অর্জনকারীদের জন্য ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার রাখা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মউন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

#জাবিপ্রবি #ছাত্রশিবির #বই_পাঠ_প্রতিযোগিতা

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের বই পাঠ প্রতিযোগিতার ফল প্রকাশ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বই পাঠ প্রতিযোগিতা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন সমাজকর্ম বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা। দ্বিতীয় হয়েছেন একই বিভাগের মিমি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন সমাজকর্ম বিভাগেরই রোমা খাতুন।

এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেছেন যথাক্রমে সমাজকর্ম বিভাগের নাইমুর রহমান, মাজিদুর রহমান ও রিজান্তা ইষিতা, সিএসই বিভাগের মো. আতিক, ফিশারিজ বিভাগের ইব্রাহিম খলিল, গণিত বিভাগের মোস্তাকিম হোসেন এবং সমাজকর্ম বিভাগের রাবেয়া খাতুন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যেই এ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই ছিল প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ খুররম মুরাদ রচিত ‘সুবহে সাদিক’।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৩ হাজার টাকা, ক্রেস্ট ও উপহার। এছাড়া দ্বিতীয় থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য পর্যায়ক্রমে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার এবং একাদশ থেকে বিংশতম স্থান অর্জনকারীদের জন্য ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার রাখা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মউন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত