রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রোগী-শিক্ষার্থী-কৃষকদের মাঝে অনুদান

হরিপুরে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি ডা. আব্দুস সালাম

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অসহায়, প্রতিবন্ধী, রোগী, শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিভিন্ন সরকারি সহায়তা ও অনুদান বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী অধ্যাপক ড. হাসিনা আফরোজ।

উপজেলা প্রশাসন জানায়, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এবং কৃষকদের মাঝে আধুনিক স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুস সালাম বলেন, সরকারের লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সেবা ও সহায়তা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে জনপ্রতিনিধি ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

সভাপতির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, সরকারি সহায়তা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের, হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ও চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পুরো কর্মসূচির আয়োজন ও বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করে হরিপুর উপজেলা প্রশাসন।

#ঠাকুরগাঁও #সরকারি_সহায়তা #হরিপুর

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

হরিপুরে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি ডা. আব্দুস সালাম

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত