রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আটক আওয়ামী লীগের দুই নেতা

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

রাঙামাটি শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে সাবেক রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) সকালে তারা রাঙামাটি আদালতে হাজিরা দিতে শহরে আসেন বলে জানা যায়। পরে দুপুরের দিকে শহরের হোটেল কসমস রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই নেতাকে গ্রেপ্তার করেন।

ওসি মো. জসিম উদ্দিন জানান, ‘ডেভিল হান্ট’ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#রাঙামাটি_সংবাদ #আওয়ামী_লীগ #বৃষকেতু_চাকমা

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাঙামাটি শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে সাবেক রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) সকালে তারা রাঙামাটি আদালতে হাজিরা দিতে শহরে আসেন বলে জানা যায়। পরে দুপুরের দিকে শহরের হোটেল কসমস রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই নেতাকে গ্রেপ্তার করেন।

ওসি মো. জসিম উদ্দিন জানান, ‘ডেভিল হান্ট’ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত