সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তিনি সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন। পরে রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠেছেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি।
মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়লেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়।
দায়িত্ব নেওয়ার প্রায় ১৬ মাস পর দেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের মুখোমুখি হন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।
এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভ হয়।
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত শুক্রবার পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ হলো তার রাষ্ট্রপতি অধ্যায়।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬