সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাতে গুলি, রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলা! বুলডোজারে দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সন্ত্রাসীরা বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) রাত আনুমানিক ২টার দিকে ‘ইয়াসিন গ্রুপ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী চক্র ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। একই সঙ্গে তারা তিনটি স্থানে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে না পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালালে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় নন-লিথাল অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।

এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে বড় ধরনের অভিযানের মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অপরাধীদের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় এখনো কিছু শীর্ষ সন্ত্রাসী পলাতক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের আলীনগর ও আশপাশের এলাকা একসময় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল। সাম্প্রতিক অভিযানের পর সেখানে র‌্যাব ও পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও নতুন করে এই হামলা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

#চট্টগ্রাম #সন্ত্রাসীহামলা #র‌্যাব

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলা! বুলডোজারে দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সন্ত্রাসীরা বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) রাত আনুমানিক ২টার দিকে ‘ইয়াসিন গ্রুপ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী চক্র ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। একই সঙ্গে তারা তিনটি স্থানে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে না পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালালে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় নন-লিথাল অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।

এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে বড় ধরনের অভিযানের মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অপরাধীদের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় এখনো কিছু শীর্ষ সন্ত্রাসী পলাতক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের আলীনগর ও আশপাশের এলাকা একসময় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল। সাম্প্রতিক অভিযানের পর সেখানে র‌্যাব ও পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও নতুন করে এই হামলা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত