সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তদন্তে পুলিশ

নওগাঁয় ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২

ডাম্প ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

রোববার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং যাত্রী তরিকুল ইসলাম (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, নজিপুর–ধামইরহাট সড়কের গাহন মোড়ের কাছে একটি অজ্ঞাত ডাম্প ট্রাক সরাসরি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পত্নীতলা থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ট্রাক ও চালককে শনাক্তে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#সড়কদুর্ঘটনা #নওগাঁ #পত্নীতলা

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

নওগাঁয় ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

রোববার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং যাত্রী তরিকুল ইসলাম (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, নজিপুর–ধামইরহাট সড়কের গাহন মোড়ের কাছে একটি অজ্ঞাত ডাম্প ট্রাক সরাসরি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পত্নীতলা থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ট্রাক ও চালককে শনাক্তে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত