জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (২৫ মে) দুপুর ১২টা থেকে জামালপুর বাসস্টেশন এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
জামালপুর বাস স্টেশন এলাকায় চলমান এই অবরোধ চলাকালে আন্দোলনকারীদের মহাসড়কের মাঝখানে ক্রিকেট খেলতে দেখা যায়, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ব্যাট-বল নিয়ে সড়কে খেলার কারণে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের ভোগান্তি ও প্রশাসনের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা জানান, দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে ভয়াবহ জলাবদ্ধতা চলছে। এতে ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি।
তারা আরও জানান, প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তব কোনো কাজ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬