সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারী কোচ সংরক্ষণের পরিকল্পনা

ঈদযাত্রায় ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালু ঈদে নিরাপদ যাত্রা

ঈদযাত্রায় নারীদের জন্য বিশেষ কোচের উদ্বোধন। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

ঢাকা–চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস এবং ঢাকা–সিলেট রুটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে আজ থেকে এই বিশেষ নারী কোচ চালু করা হয়েছে। ঈদের আগে তিন দিন, অর্থাৎ আগামী ২৭ মে পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ সংরক্ষণের পরিকল্পনা করা হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিশেষ কোচের উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নারী যাত্রীদের যাত্রার শুভেচ্ছা জানান এবং নতুন উদ্যোগকে স্বাগত জানান।

নারী যাত্রীরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সরকারের প্রতি ধন্যবাদ জানান। তারা বলেন, ঈদযাত্রায় এটি একটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশনার পর দ্রুত এই ব্যবস্থা কার্যকর করা হয় এবং ভবিষ্যতে আরও ট্রেনে নারী কোচ চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

#ঈদযাত্রা #বাংলাদেশরেলওয়ে #নারীযাত্রী

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালু ঈদে নিরাপদ যাত্রা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

ঢাকা–চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস এবং ঢাকা–সিলেট রুটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে আজ থেকে এই বিশেষ নারী কোচ চালু করা হয়েছে। ঈদের আগে তিন দিন, অর্থাৎ আগামী ২৭ মে পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ সংরক্ষণের পরিকল্পনা করা হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিশেষ কোচের উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নারী যাত্রীদের যাত্রার শুভেচ্ছা জানান এবং নতুন উদ্যোগকে স্বাগত জানান।

নারী যাত্রীরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সরকারের প্রতি ধন্যবাদ জানান। তারা বলেন, ঈদযাত্রায় এটি একটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশনার পর দ্রুত এই ব্যবস্থা কার্যকর করা হয় এবং ভবিষ্যতে আরও ট্রেনে নারী কোচ চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত