মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কৃষক সহায়তায় নৌকা ও টিম প্রস্তুত

ছাতকে দুর্যোগ ব্যবস্থাপনা সভা প্রস্তুতিতে জোর, মাঠে নামবে স্বেচ্ছাসেবক

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম এবং সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।

বক্তারা জানান, আসন্ন যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় নৌকার ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকদের সহায়তায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আরও জানানো হয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সর্বদা প্রস্তুত থাকবে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

#সুনামগঞ্জ #ছাতকসংবাদ #দুর্যোগ_ব্যবস্থাপনা

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ছাতকে দুর্যোগ ব্যবস্থাপনা সভা প্রস্তুতিতে জোর, মাঠে নামবে স্বেচ্ছাসেবক

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম এবং সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।

বক্তারা জানান, আসন্ন যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় নৌকার ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকদের সহায়তায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আরও জানানো হয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সর্বদা প্রস্তুত থাকবে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত