সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি

চেইন অব কমান্ড ভাঙলে পুলিশ বাহিনীর কঠোর ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কেউ চেইন অব কমান্ড ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু। থানায় আসা সেবাপ্রার্থী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

তিনি আরও বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি তদন্ত ও অপারেশনাল কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষা করে ন্যূনতম বলপ্রয়োগের নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রোঅ্যাক্টিভ পুলিশিংয়ের ওপর জোর দিয়ে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধের নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

#স্বরাষ্ট্রমন্ত্রী #পুলিশ_সপ্তাহ_২০২৬ #চেইন_অব_কমান্ড

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

চেইন অব কমান্ড ভাঙলে পুলিশ বাহিনীর কঠোর ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কেউ চেইন অব কমান্ড ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু। থানায় আসা সেবাপ্রার্থী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

তিনি আরও বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি তদন্ত ও অপারেশনাল কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষা করে ন্যূনতম বলপ্রয়োগের নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রোঅ্যাক্টিভ পুলিশিংয়ের ওপর জোর দিয়ে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধের নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত