হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যাটারিচালিত টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আজগর খাঁনের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ আব্দুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়ার মৃত্যু হয়। আহত হন আরও দুইজন।
এদিকে দুর্ঘটনার পর চান্দপুর চা বাগান সংলগ্ন সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুই তরুণের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬