শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বেড়েছে নিত্যপণ্যের দাম

খুলনায় ৫ বছরে ১০ পণ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ

চাল-তেল-ডাল থেকে মাছ-মাংস, বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি : চেকপোস্ট

খুলনা : ২০২১ ও ২২ সাল ছিল করোনাকালীন মহামারী বছর। যান চলাচল বন্ধ থাকায় তখন দ্রব্যের সরবরাহ কমে। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত তিনটি সরকার ক্ষমতাসীন হয়। করোনা, দফায় দফায় বিদ্যুৎ এর মুল্যে বৃদ্ধি, রাজনৈতিক পট পরিবর্তন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে সৃষ্ট জালানী সংকটের কারনে ৫ বছরে খুলনায় ১০টি পন্যের মুল্যে গড়ে ৪০ শতাংশ বেড়েছে। 

সরকারের ফরমান ও মোবাইল কোর্ট বাজার নিয়ন্ত্রন আনতে পারেনি। আলোচিত দু' বছরে করোনা মহামারি আকার ধারন করে। যান চলাচল বন্ধ, উৎপাদন বন্ধ ও সরবরাহের ঘাটতিতে ২০২১ সাল থেকে দ্রব্যমুল্য বাড়তে থাকে। বাংলাদেশ ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের সমীক্ষায় প্রতিবেদন অনুযায়ী ২০২১ সাল থেকে ২০২৬ সালে ৫ বছরে রুইমাছ ছাড়া প্রায় সকল পন্যের মুল্য নিয়ন্ত্রনের বাহিরে ছিল। 

চাল প্রকারভেদে কেজি প্রতি ৪৫-৬৫ টাকার পরিবর্তে ৫০-৮৫ টাকা, মশুরুর ডাল ৮৫-১১০ টাকার পরিবর্তে ৯৫-১৬০ টাকা, সয়াবিন তেল।১৩০-১৫০ টাকার পরিবর্তে ১৮৬-২০৪ টাকা, আটা ৩০-৪০ টাকার পরিবর্তে ৫০-৭০ টাকা, চিনি ৭৫-৮০ টাকার পরিবর্তে ১১০ -১১৫ টাকা, ইলিশ ৫০০-১২০০ টাকার পরিবর্তে ১৮০০-২৪০০ টাকা, ব্রয়লার মুরগী ১৫০-১৬০ টাকার পরিবর্তে ১৮০-২০০ টাকা, গরুর মাংস ৫৬০ - ৬০০ টাকার পরিবর্তে ৭৫০- ৮৫০ টাকা ও ডিমের হালি ৩৭-৪০ টাকার পরিবর্তে ৪৮-৫৫ টাকায় বিক্রি হয়। রুইমাছের মুল্য ৩০০-৩৫০ টাকা অপরিবর্তিত রয়েছে। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যা জালানী সরবরাহে সংকট তৈরি করে এবং দাম বাড়ে। ৭ মাস বয়সী সরকারের আমলে দু,দফায় জালানীর মুল্য ৩৫ টাকা বেড়েছে। 

গত জুনে বিদ্যুৎ এর দাম ১৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি ৩৩ লাখ সরকারি কর্মচারীর নতুন পে- স্কেল ঘোষনা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শুরু হয় এলপি গ্যাস সংকট। বিশ্ব বাজারে বাড়তি দাম ও সরবরাহের ঘাটতির কারনে দেশে এলপি গ্যাস আমদানি কামে গেছে।, চাহিদার তুলনায় ৭০ শতাংশ সরবরাহ হচ্ছে। এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের মুল্য প্রায় ২০০০ হাজার টাকা। সিডিপির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বিদ্যুৎ ও জালানী মুল্য বৃদ্ধির কারনে কৃষি উৎপাদন খরচ বাড়ে। সার্বিকভাবে মুল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।

জালানীর প্রভাব পড়েছে সবজির বাজারে : নগরীর বিভিন্ন বাজারে সবজির ওপরে পড়েছে এর প্রভাব। কারন জানতে চাইলে বিক্রেতারা বলেন, জালানীর দাম বৃদ্ধি হওয়ায় মালামাল পরিবহনে তাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এই ব্যয় পুরন করতে সাধারণ ভাবেই বিভিন্ন সবজিতে ৫-৮ টাকা করে বাড়িয়েছেন তারা। সুন্দরবন বানিজ্য ভান্ডারের, মো: রাসেল পারভেজ জানান, জালানীর দাম বাড়লে সবজিসহ অন্যান্য পন্যের দাম বাড়ে। 

তিনি যুক্তি দেখিয়েছেন, জালানীর দাম বাড়লে তাদের পরিবহন খরচ ও বাড়ে ফলে বিভিন্ন পন্যের দাম বৃদ্ধি পায়। বেগুনের পাইকারি দাম আগে ছিল ৯৫-১০০ টাকা তবে এখন তা ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রায়ই প্রতিটি পন্যে চড়া দামে বিক্রি করছে পাইকারি থেকে খুচরা বিক্রেতারা। এই মুল্য বৃদ্ধির জাতাঁকলে নাকাল নিন্ম ও মধ্যবিত্ত আয়ের আয়ের মানুষ।

#খুলনা_সংবাদ #দ্রব্যমূল্য #নিত্যপণ্যেরদাম

চেকপোস্ট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ৫ বছরে ১০ পণ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত