শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জাতীয় স্বার্থ ও বৈশ্বিক ইস্যু তুলে ধরায় প্রশংসা

জাতিসংঘে তারেকের ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অভিনন্দনবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি তার বার্তায় প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। তার ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির অভিনন্দনবার্তা অনুযায়ী, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি ও বহুপাক্ষিকতার পাশাপাশি ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেছেন।

ভাষণে দেশের পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ এই ‘থ্রি আর’ কৌশলের কথাও তুলে ধরা হয়েছে বলে রাষ্ট্রপতির বার্তায় উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে তৈরি চাপ, জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং মুদ্রাস্ফীতির প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির বিষয়টি উঠে এসেছে।

জাতিসংঘকে সমঝোতাভিত্তিক বিশ্বসমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে দেখার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিরও উল্লেখ করেন রাষ্ট্রপতি। সংঘাতপূর্ণ বিশ্বে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বানকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের কথাও অভিনন্দনবার্তায় তুলে ধরেন রাষ্ট্রপতি। তার মতে, এ বক্তব্যে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভাষণটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান ও অগ্রাধিকারের বিভিন্ন দিক তুলে ধরেছে।

অভিনন্দনবার্তার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং নিরাপদ ও সফল সফর কামনা করেন রাষ্ট্রপতি।

#বাংলাদেশ_খবর #জাতিসংঘ #তারেকরহমান

চেকপোস্ট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে তারেকের ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত