প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরের হিলিতে এসে বাংলাদেশি তরুণী রাইসা আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক পংফং। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।
ঘটনাটি দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
পরিবারের সদস্যরা জানান, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ৩৭ বছর বয়সী পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নেন। এরপর ২১ বছর বয়সী রাইসা আক্তারকে বিয়ে করেন তিনি।
পরে পংফংয়ের চাচা তার ভাতিজার সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন।
রাইসার ভাষ্য, তিনি বিয়ের প্রস্তাব দিলে পংফং তাতে রাজি হন। তাকে বিয়ে করতেই বাংলাদেশে আসেন তিনি। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নিয়ে রাইসাকে বিয়ে করেন।
অন্যদিকে রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন।
বৃহস্পতিবার রাতে বিয়ের পর নবদম্পতি হিলির বাড়িতে আসেন। তাদের বিয়েতে পরিবারের সদস্যরা আনন্দিত বলে জানান রাইসার স্বজনরা।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬