সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন অস্বচ্ছল শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ভর্তির দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ও শিক্ষানুরাগী কামাল হোসেন।
অর্থসংকটের কারণে যাতে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দায়িত্ব নেওয়া তিন শিক্ষার্থী হলেন সুব্রত বর্মণ, হৃদয় চন্দ্র দে ও কামরান হোসেন জয়। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নিবন্ধন কার্ডের তথ্য অনুযায়ী, তারা মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, আর্থিকসহ বিভিন্ন কারণে তিন শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিষয়টি সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নজরে এলে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহযোগিতার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এরপর তাঁর নির্দেশনায় তিন শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ভর্তির দায়িত্ব নেন কামাল হোসেন।
পাশাপাশি তিনি মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের মতে, আর্থিক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগ তাদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬