শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকবিরোধী জিরো টলারেন্সে কঠোর বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মনোহরপুর বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ২৭ বোতল মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ হাজার টাকা বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধীঅভিযান #বিজিবি #চাঁপাইনবাবগঞ্জ

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মনোহরপুর বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ২৭ বোতল মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ হাজার টাকা বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত