বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজিবির অভিযান অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান, বিজিবির হাতে ভারতীয় মাদকের বড় চালান

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৪৩ বোতল Eskuf সিরাপ এবং ৩ হাজার ৪০টি Tensiwin ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপির হাবিলদার মো. গোলাম আজম–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের পশ্চিমপাড়া মাঠে, সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় Eskuf সিরাপ এবং ৩,০৪০ পিস Tensiwin ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাশাপাশি সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #বিজিবি #ভোলাহাট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান, বিজিবির হাতে ভারতীয় মাদকের বড় চালান

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৪৩ বোতল Eskuf সিরাপ এবং ৩ হাজার ৪০টি Tensiwin ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপির হাবিলদার মো. গোলাম আজম–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের পশ্চিমপাড়া মাঠে, সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় Eskuf সিরাপ এবং ৩,০৪০ পিস Tensiwin ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাশাপাশি সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত