যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় ঝালকাঠির জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই আন্দোলনের শহীদদের অবদান স্মরণ করে তাদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা এসব কর্মসূচিতে অংশ নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬