সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ির একটি বড় চালান জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার গভীর রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ চলাকালে চোরাকারবারিরা অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা ভারতীয় পণ্য মজুদ ও পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক-এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ি জব্দ করা হয়।
পুলিশের দাবি, শাড়িগুলো চোরাইপথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল সংক্রান্ত মামলার কার্যক্রমও প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী জেলা হওয়ায় সুনামগঞ্জে প্রায়ই চোরাচালানের ঘটনা ঘটে। এ ধরনের অভিযান অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬