শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদ ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, বিপুল মাদক জব্দ

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি। বুধবার (২১ মে) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানে তল্লাশি চালায়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে-ভারতীয় মদ ৭ বোতল, এস্কাফ সিরাপ ৫১০ বোতল, গাঁজা ৫০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৮০ পিস।

জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

#বিজিবি #চাঁপাইনবাবগঞ্জ #মাদক_বিরোধী_অভিযান

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, বিপুল মাদক জব্দ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি। বুধবার (২১ মে) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানে তল্লাশি চালায়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে-ভারতীয় মদ ৭ বোতল, এস্কাফ সিরাপ ৫১০ বোতল, গাঁজা ৫০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৮০ পিস।

জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত