গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে পৃথক তিনটি মামলায় মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার জামালপুর ইউনিয়নের খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় একটি মামলায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় দায়ের করা দুটি মামলায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিলা আফরিন এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬