মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টাস্কফোর্স অভিযানে হাতেনাতে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বুধবার (২০ মে) সকালে পিটিআই বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নারী হলেন মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পিটিআই বস্তি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ জানায়, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #চাঁপাইনবাবগঞ্জ #ডিএনসি

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বুধবার (২০ মে) সকালে পিটিআই বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নারী হলেন মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পিটিআই বস্তি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ জানায়, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত