সোমবার, ১০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কোম্পানীগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ।শুক্রবার (৭ আগস্ট) সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা দ্রুত কবির আহমদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে ফেরার সময় একদল দুর্বৃত্ত সংবাদকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কবির আহমদকে লক্ষ্য করে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

কোম্পানীগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকের ওপর হামলা