সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতালে ভর্তি

খুলনায় মাদক বিরোধে যুবককে চাপাতি দিয়ে কোপ!

ছবি : চেকপোস্ট

খুলনায় মাদক বিরোধে যুবককে চাপাতি দিয়ে কোপ, হাসপাতালে ভর্তিডালমিল মোড়ে হামলার অভিযোগ, সাগরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ; জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান।

খুলনায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে মহানগরীর ডালমিল মোড়ের ভেতরের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত জাহিদুল ইসলাম লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার সাগর (২৭) ও তার সঙ্গে থাকা আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি জাহিদুলের ওপর হামলা চালান। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে কোপ দিয়ে জখম করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন আহত জাহিদুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেলে তাকে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

#খুলনার_খবর #খুলনায়_হামলা #মাদক_বিরোধ

চেকপোস্ট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

খুলনায় মাদক বিরোধে যুবককে চাপাতি দিয়ে কোপ!

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

খুলনায় মাদক বিরোধে যুবককে চাপাতি দিয়ে কোপ, হাসপাতালে ভর্তিডালমিল মোড়ে হামলার অভিযোগ, সাগরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ; জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান।

খুলনায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে মহানগরীর ডালমিল মোড়ের ভেতরের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত জাহিদুল ইসলাম লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার সাগর (২৭) ও তার সঙ্গে থাকা আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি জাহিদুলের ওপর হামলা চালান। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে কোপ দিয়ে জখম করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন আহত জাহিদুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেলে তাকে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত