সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ওয়ার্কশপ ও সেমিনার

রোবোটিকস ও সার্কিট অলিম্পিয়াডে জমবে বিএইউএসটির প্রযুক্তি উৎসব

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। পুরো আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিএইউএসটি ইইই ফেস্ট’ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ উৎসবের বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়ক হবে। এ সময় তিনি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

উৎসবে থাকছে প্রযুক্তিনির্ভর নানা প্রতিযোগিতা

আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এ উৎসব। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, গেমিং, ট্রেজার হান্ট, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে সার্কিট অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, টেকনিক্যাল পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস কম্পিটিশন, রোবো সকার এবং লাইন ফলোয়ার প্রতিযোগিতা। এসব আয়োজনে বিএইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএইউএসটি ইইই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের স্পনসর হিসেবে রয়েছে হিকভিশন বাংলাদেশ ও বেটকো ইঞ্জিনিয়ারিং।

আয়োজকদের আশা, প্রযুক্তি, উদ্ভাবন ও প্রকৌশল শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Image

#সৈয়দপুরের_খবর #বিএইউএসটি_ইইই_ফেস্ট২০২৬ #প্রযুক্তি_উৎসব

চেকপোস্ট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রোবোটিকস ও সার্কিট অলিম্পিয়াডে জমবে বিএইউএসটির প্রযুক্তি উৎসব

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত