খুলনার রূপসা উপজেলায় একটি কলাবাগানের পাশ থেকে দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের আঠারোবাকী নদীসংলগ্ন একটি কলাবাগানের উত্তর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নদীর তীরবর্তী কলাবাগানের পাশে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত রূপসা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে।
ঘটনাস্থলে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি না কিংবা তাঁরা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬