বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১০ জন বিজয়ী পেল শিক্ষা উপকরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কুইজ, শিক্ষার্থীদের শপথে ঝাঁপিয়ে পড়ল সচেতনতা

ছবি: চেকপোস্ট

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি তরুণদের ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। এতে প্রায় ১৬০ জন অংশগ্রহণ করেন।

#চাঁপাইনবাবগঞ্জ #মাদকবিরোধী #শিক্ষার্থীবাংলাদেশ

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কুইজ, শিক্ষার্থীদের শপথে ঝাঁপিয়ে পড়ল সচেতনতা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি তরুণদের ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। এতে প্রায় ১৬০ জন অংশগ্রহণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত