ঝিনাইদহ জেলায় সাংবাদিক আশরাফুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শৈলকূপা প্রেসক্লাবের সদস্য এই সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ সাংবাদিকবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হয়রানি ও আটক করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং এটি পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। তারা অবিলম্বে আশরাফুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬