সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিকেলে ইন্তেকাল, রাতে জানাজা

যশোরে ইন্ডিয়ান হুজুরের মৃত্যুতে শোকের ছায়া

ছবি: চেকপোস্ট

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীর বাড়ির মাদ্রাসার প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব (ইন্ডিয়ান হুজুর) আজ (২৭ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি নওয়াপাড়ার ঐতিহ্যবাহী পীর বাড়ি মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দ্বীনি খেদমত করে অসংখ্য আলেম-ওলামা গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

তার ইন্তেকালে নওয়াপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

#যশোর #আলেম_মৃত্যু #ইন্না_লিল্লাহ

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে ইন্ডিয়ান হুজুরের মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীর বাড়ির মাদ্রাসার প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব (ইন্ডিয়ান হুজুর) আজ (২৭ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি নওয়াপাড়ার ঐতিহ্যবাহী পীর বাড়ি মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দ্বীনি খেদমত করে অসংখ্য আলেম-ওলামা গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

তার ইন্তেকালে নওয়াপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত