রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রবাস ফেরতদের পুনর্বাসনে গুরুত্বারোপ

চট্টগ্রামে নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা অর্জন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।

শনিবার ৯ মে ২০২৬ চট্টগ্রাম-এর বিকেটিটিসি টিটিসি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হক ভিপি নুরু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন।

আয়োজকদের মতে, সভার মূল লক্ষ্য ছিল মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, দক্ষ কর্মী তৈরি করা এবং প্রবাস ফেরত কর্মীদের পুনর্বাসনের কার্যকর দিকনির্দেশনা প্রদান।

অনুষ্ঠানে চট্টগ্রাম ডেমো, প্রবাসী কল্যাণ সেন্টার, টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক বিদেশগামী কর্মী অংশ নেন।

বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

Image

#চট্টগ্রাম #নিরাপদঅভিবাসন #মানবসম্পদউন্নয়ন

চেকপোস্ট

রোববার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা অর্জন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।

শনিবার ৯ মে ২০২৬ চট্টগ্রাম-এর বিকেটিটিসি টিটিসি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হক ভিপি নুরু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন।

আয়োজকদের মতে, সভার মূল লক্ষ্য ছিল মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, দক্ষ কর্মী তৈরি করা এবং প্রবাস ফেরত কর্মীদের পুনর্বাসনের কার্যকর দিকনির্দেশনা প্রদান।

অনুষ্ঠানে চট্টগ্রাম ডেমো, প্রবাসী কল্যাণ সেন্টার, টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক বিদেশগামী কর্মী অংশ নেন।

বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত