বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শত শত নেতাকর্মীর অংশগ্রহণ

গোলাপগঞ্জ হামলার পর কানাইঘাটে এনসিপির পদযাত্রা শুরু

কানাইঘাটে এনসিপির কর্মসূচি শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে হামলার অভিযোগের পর অনিশ্চয়তা কাটিয়ে কানাইঘাটে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, চলন্ত গাড়িতে পাশ থেকে কেউ ঢিল ছুড়লে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে ঘটনাটিকে পুরো গাড়িবহরে হামলা হিসেবে দেখছেন না বলে জানান তিনি।

গোলাপগঞ্জের ঘটনার পর কানাইঘাটে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের অবস্থান ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরে উপজেলা সদরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অবস্থান নেন। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে বিকেল সাড়ে ৫টায় শুরু হয়।

বর্তমানে কানাইঘাটের সভাস্থলে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এতে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এনসিপি জানিয়েছে, কানাইঘাটের কর্মসূচি শেষে নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা পরবর্তী কর্মসূচি অনুযায়ী ওসমানীনগরের পদযাত্রায় অংশ নেবেন।

#এনসিপি #গোলাপগঞ্জ_হামলা #কানাইঘাট_পদযাত্রা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গোলাপগঞ্জ হামলার পর কানাইঘাটে এনসিপির পদযাত্রা শুরু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সিলেটের গোলাপগঞ্জে হামলার অভিযোগের পর অনিশ্চয়তা কাটিয়ে কানাইঘাটে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, চলন্ত গাড়িতে পাশ থেকে কেউ ঢিল ছুড়লে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে ঘটনাটিকে পুরো গাড়িবহরে হামলা হিসেবে দেখছেন না বলে জানান তিনি।

গোলাপগঞ্জের ঘটনার পর কানাইঘাটে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের অবস্থান ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরে উপজেলা সদরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অবস্থান নেন। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে বিকেল সাড়ে ৫টায় শুরু হয়।

বর্তমানে কানাইঘাটের সভাস্থলে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এতে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এনসিপি জানিয়েছে, কানাইঘাটের কর্মসূচি শেষে নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা পরবর্তী কর্মসূচি অনুযায়ী ওসমানীনগরের পদযাত্রায় অংশ নেবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত