গোপালগঞ্জে ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সাংবাদিকদের অভিযোগ, শেখ তুহিনের অনিয়ম ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় প্রতিহিংসাবশত তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন। এটি স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করছে বলেও দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধে এ ধরনের মামলা দায়েরের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।
মানববন্ধন থেকে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬