শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।সাংবাদিকদের অভিযোগ, শেখ তুহিনের অনিয়ম ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় প্রতিহিংসাবশত তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন। এটি স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করছে বলেও দাবি করা হয়।বক্তারা আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধে এ ধরনের মামলা দায়েরের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। মানববন্ধন থেকে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন