গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা-এর পাটগাতী বাজারে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ৩ মে দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসরিন।
অভিযানে ‘আইস মিল’ নামের একটি বরফ ফ্যাক্টরিতে অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে আরও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং শিশু খাদ্য উৎপাদনে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬