শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

লাখাইয়ের বাজারে ভোক্তা অধিকার অভিযান শিশুখাদ্য ও ওজনে কারচুপি ধরা

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারসহ বিভিন্ন হাটবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার ৫ মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে বুল্লা বাজার ও সদর উপজেলার উমেদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বুল্লা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভাই ভাই ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিম্নমানের শিশুখাদ্য বিক্রির দায়ে রুবেল স্টোরকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে সফিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরে শেখ মোহাম্মদ শাহাদকে নির্ধারিত ১৪০ টাকার পরিবর্তে ১৯০ টাকা দরে অকটেন বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

লাখাইয়ের বাজারে ভোক্তা অধিকার অভিযান শিশুখাদ্য ও ওজনে কারচুপি ধরা