গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৫ মে) দুপুরে সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন আব্দুল করিম, হালিম শেখ, আজিজুর রহমান, ফাতেমা, রিফাত, মামুন দারিয়া, তাহসিনা ও রাব্বি। রাব্বি প্রাইভেটকারটির চালক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬